স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় শরীফুজ্জামান শরীফ জেলা বিএনপির কার্যালয়ে দলের দলীয় গঠনতন্ত্রে ¯^ীকৃত অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সমš^য় করে সাংগঠনিক তংতপরতা গতিশীল করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়|
সিনিয়র নেতা দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ| প্রধান অতিথি বলেন, বিএনপির সকল ইউনিট পর্যায়ে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সকল ষড়যন্ত্র রুখে দাঁড়ানো আহবান জানান| আগামী ৩০ মে শহীদ রাস্টপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করা হবে সকল ওয়ার্ড ও পৌর, থানা, উপজেলা ও জেলায়|
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ হোসেন, জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম,আর মুকুল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা জাসাস এর সভাপতি সহিদুল হক বিশ্বাস, জেলা মৎসজীবি দলের আহবায়ক কামরুজ্জামান বাবলু, জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান|
এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, আলমডাঙ্গা উপজেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়েন উদ্দিন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, দর্শনা থানা বিএনপির সাংগঠনিক মহিদুল ইসলাম, জীবনগর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ঠান্ডু রহমান, আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহাবুল মাস্টার, সাংগঠনিক সম্পাদক খন্দকার কাজী সাচ্চু, মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম,এ তালহা, জেলা জাসাস সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মওলানা মাহাবুল হক|



