চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ের ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়| কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষিকা নুসরাত জাহান করবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোছাঃ জেসমিন আরা খাতুন|

এসময় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে আরও বেশি উদ্বুদ্ধ করবে| আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ|

এসময় উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সংগীতে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী তাসনিয়া আফরোজ অর্ণ, দেশাত্মবোধক গানে সাদাত শাহরিয়ার অর্পণ (গ্রুপ: গ), মো: তিতু আহসান (গ্রুপ: ঘ), রবীন্দ্র সংগীতে প্রান্তিকা প্রাচী (গ্রুপ: ক), মিলিশা মাহফুজ (গ্রুপ: খ), এস এ সাদিক বিন রহমান (গ্রুপ: গ), নুসরাত জাহান (গ্রুপ: ঘ), কবিতা আবৃত্তিতে আফিফা তাজনীন রিতি, রেজওয়ানা ইয়াসমিন, মাহরিন স্নিগ্ধাসহ আরো অনেক শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়| সেই সাথে শ্রেষ্ঠ স্কাউট মো: আশরাফুল ইসলাম নাঈম, তানজিমুল তারাকী, শ্রেষ্ঠ গার্ল গাইড নুসরাত জাহান রিদিমা, শ্রেষ্ঠ রেঞ্জার: মোছা: তাসমিয়া আফরোজ, শ্রেষ্ঠ শিক্ষক (বিভিন্ন বিভাগ): মো: তারিকুল হক, সাবারিয়া আফরোজ শিউলি, মো: কাশিমুদ্দীন রাশেদ, শামিমা ইয়াসমিন প্রধানসহ আরো অনেককে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়|

এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, সহকারী কমিশনার সাগর দে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহআলম সনি সহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।