স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে| গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করা হয়| আটক মাদক ব্যবসায়ীরা হলো ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আমিনুর খলিফা (২৮) ও সালাউদ্দিন (২২)|
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে
বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৫-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামের কাঞ্চনপুর ব্রিজের কাছে নায়েব সুবেদার মোঃ রমজান আলীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়| এ সময় মানব পাচারকারী দালাল ও মাদক চোরাকারবারী মোঃ আমিনুর খলিফা ও মোঃ সালাউদ্দীন (২২)কে আটক করা হয়| তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট| আটককৃত আসামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে|



