বদরগঞ্জ প্রতিনিধি
“মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।
ডা. ফজলুর রহমানের ডাকবাংলা বাজারে নতুন চেম্বার উদ্বোধন উপলক্ষে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাকিব মোহাম্মদ আল হাসান মিজু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে নতুন চেম্বারের উদ্বোধন করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাকিব মোহাম্মদ আল হাসান মিজু বলেন, “সমাজের অসহায় ও দরিদ্র মানুষ অনেক সময় অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হতে চাই। মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। গরিব মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. ফজলুর রহমান বলেন, “আমি দীর্ঘ ৪৭ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছি। মানুষের সেবা করাই আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ও আনন্দ। “বর্তমান সময়ে চিকিৎসাসেবা অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। তাই দরিদ্র মানুষের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত।”
ডাকবাংলা বাজারে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ



