মুজিবনগরে রোগীদের সাথে প্রতারণা অভিযোগে ভূয়া হোমিও চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর অফিস


মেহেরপুরের মুজিবনগরে হোমিওপ্যাথি প্রাথমিক চিকিৎসার অনুমোদন নিয়ে প্রতারণার ফাঁদ ˆতরী করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে| গতকাল বুধবার দুপুরে কেদারগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর| অর্থদণ্ডপ্রাপ্ত হোমিও চিকিৎসকের নাম জাবেদুর রহমান|
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মামুনুল হাসান জানান, ইএনটি বিশেষ অভিজ্ঞতা আছে প্রচার করে রোগীদের আকর্ষণ করছিলেন তিনি| তবে কাগজপত্র যাচাই করে দেখা গেল সবই ভূয়া| অভিযুক্ত জাবেদুর রহমান সাধারণ হোমিও চিকিৎসক| কিন্তু কোলকাতা থেকে ইএনটি বিশেষ প্রক্ষিণপ্রাপ্ত হিসেবে দাবি করে প্রতারণা করে আসছেন| প্রেসক্রিপশনে তিনি ইএনটি লিখে প্রচার করছেন| দোকানের সমস্ত কাগজপত্র যাচাই করা হয়| ইএনটি চিকিৎসার বিষয়ে তার কোন সার্টিফিকেট বা ˆবধতার প্রমাণ মেলেনি| প্রতারণার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রাথমিক সতর্ক হিসেবে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে| পরবর্তীতে এমন অপরাধ করলে আরও বড় ধরনের সাজা পাবেন তিনি|
একই অভিযানে কেদারগঞ্জ বাজারের জুই এন্ড জিহাদ ভ্যারাইটিজ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়| পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার এ অর্থদণ্ড দেওয়া হয়েছে| ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান মামুনুল হাসান|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।