আলমডাঙ্গা অফিসঃ
আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাসায় গভীর রাতে দুঃসাহসিক চুরি হয়েছে| ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে|
জানা গেছে আলমডাঙ্গা পৌর এলাকার ওয়াপদা কলোনিস্থ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস চাকরীর সুবাদে কলেজ প্রাঙ্গনে আবাসিক ভবনে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলেন| অন্যদিনের মতো রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন, ওই সময় সুযোগ বুঝে অজ্ঞাত চোর তার বাসার প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে আলমারিতে রেখে দেওয়া প্রায় পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়| এ ব্যাপারে বাসার মালিক আব্দুল কুদ্দুস জানান আগের দিন ব্যাংক থেকে তার বেতনের টাকা উত্তোলন করে এনে আলমারীতে রেখেছিলেন, সকাল হলেই উক্ত টাকা কাজে লাগাবেন কিন্তু সেটা আর হলো না|
তিনি আরো জানান এলাকায় প্রায় প্রতিদিনই এই ধরনের চুরির ঘটনা ঘটছে| যদি এই এলাকায় পুলিশ প্রশাসনের নজরদারি না থাকে তাহলে দিনে দিনে এই ধরনের চুরির ঘটনা বেড়ে যাবে|


