ঝিনাইদহে সরকারি প্রেস ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঝিনাইদহ প্রতিনিধি


সরকারি প্রেস ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে যোগ দিয়েছে জেলা প্রশাসক| এ ঘটনায় সমালোচনার ˆতরী হয়েছে গতকাল বুধবার বেলা ১২টায় তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সম্পর্কিত একটি প্রেস ব্রিফিং জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়| জেলা তথ্য অফিসের এই আয়োজনে জেলার সিনিয়র সাংবাদিকসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত হলেও জেলা প্রশাসক নোমান হোসেন অংশ নেননি|
অভিযোগ উঠেছে, ব্রিফিং চলাকালীন সময়ে জেলা প্রশাসক শহরের ফুডসাফারি মিলনায়তনে একটি এনজিওর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন| এ ঘটনায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি বাদ দিয়ে এনজিওর অনুষ্ঠানে যোগ দিয়েছেন| সাংবাদিকরা বলছেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে আয়োজিত ব্রিফিং ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ| তিনি এ জেলায় যোগদানের পর থেকে সাংবাদিকদের এড়িয়ে চলছেন|
এ বিষয়ে জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ওই অনুষ্ঠানে জেলা প্রশাসকে থাকতে হবে এমন কোন নির্দেশনা নেই| অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন| সে কারণে আমি অংশগ্রহণ করিনি|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।