চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বালকে আলমডাঙ্গা আদর্শ ও বালিকায় জীবননগর পূর্ব চাকলা বিদ্যালয় চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালকে আলমডাঙ্গা আদর্শ ও বালিকায় জীবননগর পূর্ব চাকলা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে| আজ মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়| খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার|
এর আগে বালিকা দলের ফাইনালে জীবননগর পূর্ব চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চুয়াডাঙ্গা অঙ্গিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন| এরপর বালক বিভাগের ফাইনালে মাঠে নামে চুয়াডাঙ্গা সদর উপজেলার পুষ্প কানন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলমডাঙ্গা উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়| নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে| সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে| জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার চার উপজেলার চারটি বালক ও চারটি বালিকা দল অংশ নেয়| মাঠজুড়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শকদের উপস্থিতিতে ˆতরি হয় প্রাণবন্ত পরিবেশ|
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়| জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক লুৎফুন নাহার| তিনি খুদে খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন এখানে আসলে কেউ পরাজয় বরণ করেনি| আর খেলাধুলা এবং জীবন সবকিছু একই রকমের| কখনো কখনো কোনো কাজে সাফল্য চূড়ান্ত পাওয়া যাবে, কখনো কখনো পাওয়া যাবে না| তার মানে এই না যে আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি পরাজিত হয়ে গেলাম| আমি তো দেখলাম একদম সমানে সমানে চলছে প্রতিযোগিতা এবং খুবই চমৎকার| তোমাদের এই প্রতিযোগিতামূলক মনোভাব যদি তোমরা ধরে রাখতে পারো, সেটা তোমাদের সব ক্ষেত্রে কাজে লাগবে| আজকে তোমরা মাঠে এসে এই খেলার ফিল্ডে যে রকম প্রতিযোগিতা দেখিয়ে গেলে, যে আত্মবিশ্বাস, যে সৃজনশীলতা তোমরা এখানে ¯^াক্ষর রেখে গেলে, তোমাদের ভবিষ্যতের সবগুলি দিনে তোমরা যেন সব ক্ষেত্রে এরকম ¯^াক্ষর রেখে যেতে পারো|
আর আমাদের ¯^প্ন যে আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিদের ভেতর দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উঠে আসবে এবং আমরা আজকে মেসিদের ভক্ত, পেলেদের ভক্ত| আমরা আজকে তোমাদের ভেতর থেকে তোমাদের নামে ভক্ত হতে চাই| এই আমাদের কামনা থাকবে| তিনি আরো বলেন, তোমরা তো জানো আগে বিশ্বকাপে ৩২টা দল খেলত, এখন দল বাড়িয়েছে| তাহলে আমরা কি ¯^প্ন দেখতে পারি না| তোমরা একদিন আমাদের দেশকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপে খেলবে? এই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের সবার সু¯^াস্থ্য ও মঙ্গল কামনা করি যে তোমরা নিজেদের ¯^াস্থ্যের প্রতি যত্নবান হও, নিজেদের পড়াশোনা, নিজেদের জীবনযাপন সবকিছুর প্রতি যত্নবান হও এবং তোমাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্ব দরবারে নতুন করে এগিয়ে যাক|
পরে তুমুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ক্রেস্ট, ট্রফি তুলে দেয়া হয়| ইসলাম রকিব ও মনোয়ারা খুশির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেমায়েত আলী শাহ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লাইলা তাসলিমা নাসরিন, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম সনি ˆদনিক আজকের চুয়াডাঙ্গা সম্পাদক বিপুল আশরাফ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের দপ্তর সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন প্রমুখ|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।