স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ২৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে বলে চুয়াডাঙ্গা জেলা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়।
লিখিত পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ রুহুল কবীর খান কনস্টেবল পদে চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবে, তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে। এ বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ করেন। এসময় পুলিশ সুপার নিয়োগ সংশ্লিষ্ট লিখিত পরীক্ষার কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবান জানান।
লিখিত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সদস্য পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি এআইজি(ডেভেলপমেন্ট) মোঃ ইব্রাহিম খলিল, পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত পুলিশ সুপার(পিএম-৩) বি,এম, শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ মোসফেকুর রহমান, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাসসহ নিয়োগ ডিউটিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগন উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেয় ২৩৯ জন



