চুয়াডাঙ্গা নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক শপথ গ্রহণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা নিউ মার্কেট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমবায় নিউ মার্কেট চুয়াডাঙ্গার আহ্বায়ক খন্দকার শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এসময় তিনি বলেন, ‘আপনারা যারা ব্যবসা করেন ব্যবসার স্বার্থে এবং স্বার্থ সংস্লিষ্ট বিষয়ে আপনারা এই জায়গা গুলোতে প্রতিযোগিতা মূলক ব্যবস্থা করবেন। আগে যখন নিউ মার্কেটে নির্বাচন হতো তখন মানুষের পছন্দের সুযোগ ছিল কিন্তু বিগত কয়েক বছর আপনারা সবাই মিলে একটা সমঝোতার মধ্য দিয়ে কমিটি করে আসছেন। যেখানে আপনাদের প্রতিযোগিতা না থাকে সেখানে একনায়কতন্ত্র কায়েম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই যারা ব্যবসায়ী আছেন, আপনারা এই প্রতিষ্ঠানের প্রতিযোগিতা করার মত যে ব্যবসায়ের যে কমিটি আছে , যারা যে সুযোগ-সুবিধা পেয়েছে, যারা ব্যবসায়ীদের সাথে যেমন সম্পর্ক রক্ষা করে, আপনারা আগামী দিনে যারা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক হতে চান তারাও তাদের পাশাপাশি সকল ব্যবসায়ীদের সাথে সু-সম্পর্ক স্থাপন করেন। যেন প্রতিযোগিতামূলক অবস্থান থাকে এই কমিটিতে আসার জন্য।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সমবায় নিউ মার্কেটের প্রয়াত ব্যবসায়ীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। এ সময় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় শপথ গ্রহণ পর্ব। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে নিউ মার্কেটের বিভিন্ন দোকানে কর্মরত কর্মচারীরা নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের তিন বছর মেয়াদি ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সুমন পারভেজ। সিনিয়র সহ-সভাপতি আশরাফুল হক ফিরোজ, সহ-সভাপতি নিতিশ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আকরাম আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জুয়েল, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান সাবু, দপ্তর সম্পাদক শামীম শেখ, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান সাগর, ধর্মবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ, সরোয়ার জামান ডালিম, আতিকুর রহমান টিপুল, এস এম জাহিদুর রহিম, বিভাশ দেবনাথ, ইব্রাহীম খলিল, আতিকুল হক, তৌফিক আজিজ তরঙ্গ ও শোয়েব মাহমুদ প্লাবন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ওহিদুল ইসলাম মানি খন্দকার, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জসহ নিউ মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।