দামুড়হুদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দামুড়হুদা অফিস
দামুড়হুদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেল।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনুর রশিদ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক মহালদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।