দর্শনা অফিস
দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাজু আহম্মেদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজু আহম্মেদ দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর মল্লিকপাড়ার আক্তার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার সহায়তায় দর্শনা পৌরসভাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দক্ষিণ চাঁদপুর গ্রামের মল্লিকপাড়ায় নিজ বাড়ি থেকে রাজু আহম্মেদকে গ্রেফতার করা হয়। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪০/৪১ ধারায় দায়ের হওয়া দর্শনা থানার মামলা নং-১২(০৪)২৬-এর এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেফতারকৃত আসামিকেমগতকাল বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দর্শনায় মাদক মামলার পলাতক আসামি রাজু গ্রেফতার



