চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারন করে জাতীয় আইনগত সহায়তা দিবস  উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড।
এ উপলক্ষে সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কোর্টমোড় হয়ে আইনজীবী সমিতির গলির রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় জেলা জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি মোঃ রফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রদত্ত বিনামূল্যে আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার রুহুল কবির খান বলেন, বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বাদী ও বিবাদীদের আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় সুবিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে আর্থিক অসচ্ছল ও অন্যান্য কারণে যারা ন্যায় বিচার প্রাপ্তিতে বঞ্চিত হচ্ছেন। সরকারের সুদৃষ্টি ও লিগ্যাল এইড কমিটির মাধ্যমে প্রতিনিয়ত সমাজের সুবিধা বঞ্চিত বিচার প্রত্যাশীরা আইনের সহায়তা পাচ্ছে। পুলিশ সুপার আরও বলেন, বিচারিক কার্যক্রমের সাথে জড়িত সকল সম্মানিত স্টেকহোল্ডারগণের তৎপরতায় বিচার প্রত্যাশীদের দ্রুততম সময়ে আইনগত সহায়তা প্রদান করে সুবিচার পাইতে সহায়তা করলেই বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য সফল বাস্তবায়ন হবে।  
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ, জেলা লিগ্যাল এইড অফিসার মোরশেদ আলম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী  মোঃ শাহিনুর ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাড. মারুফ সরোয়ার বাবু এবং সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম খন্দকার (মানি খন্দকার), জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মীর্জা শহিদুল ইসলাম, জেল সুপার মনির হোসেন, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, বিচারক ও আইনজীবিগণ।  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।