নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে লিগ্যাল এইড ডে উদযাপন

ঝিনাইদহ অফিস
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে জাতীয় লিগ্যাল এইড ডে উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক নোমান হোসেন। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে রক্তদান কর্মসূচি পরিদর্শন শেষে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এমরান হোসেন চৌধুরী, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার অবন্তীকা রায়, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ অন্যান্য কর্মকর্তারা
বক্তারা বলেন, লিগ্যাল এইড সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। সংশ্লিষ্ট অংশীজনরা দায়িত্বশীলভাবে কাজ করলে এ সেবা তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে পৌঁছাবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।