দর্শনা রেলকলোনীতে ইয়াবাসহ নুরু গ্রেফতার

দর্শনা অফিস
দর্শনা রেলকলোনী এলাকার নুরু হোসেন (৬২)কে ইয়াবাসহ গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই সাইফুল মোল্লা ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
অভিযানটি পরিচালিত হয় দর্শনা পৌরসভার মোবারকপাড়া গ্রাম এলাকায়। এ সময় রেলকলোনী এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে নুরু হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার ঘর থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ হাজার ৫০০ টাকা। মাদকদ্রব্য উদ্ধার করে জব্দ তালিকা অনুযায়ী তা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।