জীবননগর অফিস
জীবননগর উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের(কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সাবেক সভাপতি পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সদালপি মোশারফ হোসেন মিঞা অন্তিম শায়নে। বেশকিছু দিন থেকে তিনি নানা রোগের সাথে যুদ্ধ করে গতকাল শনিবার দুপুর ১.২০ মিনিটে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ৩ পুত্রসহ অসংখ্য শুভাকাঙখি রেখে গেছেন। গতকাল শনিবার বিকাল ৫.৪০ মিনিটে জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বে সংক্ষিপ্ত স্মৃতি চারণ মূলক আলোচনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নোয়ার আলী, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও মোশাররফ হোসেনের জেল খানার সাথী বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী বদরুদ্দোজা, অ্যাড. বজলুর রহমান, দর্শনা পৌর সভার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবীর, মরহুমের ভাইপো মিজানুর রহমান। উপস্থাপনা করেন মুন্সী নাসির উদ্দীন।
উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা শিল্প ও বনিক সমিতির সাবেক সভাপতি হাবিবুর রহমান লাবলু, জীবননগর পৌর সভার সাবেক মেয়র রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা কমান্ডার দলিল উদ্দীন দলুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণি পেশার মানুষ জানাযায় অংশ গ্রহন করেন। গ্রামের বাড়ি সোন্দাহে রাত ৮টায় দ্বীতিয় নামাজে জানাযা শেষে তাঁকে সমাহিত করা হয়।
জীবননগরের সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের ইন্তেকাল



