জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন। গতকাল বুধবার বেলা ২ টায় দলীয় কার্যালয়ে এ শপখ অনুষ্ঠিত হয়। জেলা প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি ও দলের জেলা আমীর রুহুল আমিন।

     জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য আলতাফ হোসাইনের পরিচালনায় রুকন শপথ বৈঠক প্রধান অতিথির বক্ত্যব্যে রুহুল আমিন বলেন আপনারা আজকের এই শপথের মাধ্যমে এক গুরুদায়িত্ব মাথায় নিচ্ছেন । জাতীয় নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন, ব্যক্তিগত পড়াশোনা, রিপোর্টের মান সন্তোষজনক, প্রশ্নপত্র প্রাপ্তী,  লিখিত উত্তর, জেলা ও কেন্দ্র মেহমানের নিকট ভাল ফলাফল করে চুড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছেন । আগামীতে আরো ভালোভাবে দ্বীনি দায়িত্ব পালন করবেন আমি এই প্রত্যাশা করি।

     শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা মহিলা দায়িত্বশীলা ফাহিমা খানম, জেলা বায়তুল সেক্রেটারী কামাল উদ্দিন, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম,‌ জি এ থানা আমীর মোঃ আব্বাস উদ্দিন, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল করিম, জীবননগর উপজেলা সেক্রেটারি  মাহফুজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারী মোস্তফা কামাল ও প্রশিক্ষণ বিভাগের উপজেলা, থানা শাখার সম্মানিত সভাপতিবৃন্দ। প্রধান অতিথি ৩৮ জন পুরুষ ও মহিলাকে রুকন শপথ বাক্য পাঠ করান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।