ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডিঙ্গেদহ প্রতিনিধিঃ
ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮শে রমাযান চুয়াডাঙ্গা জেলা সদরের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠ চত্বরে “মিলন সংঘ’ র আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

মিলন সংঘের সভাপতি আঃ হাই এর সভাপতিত্বে ইফতার পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলন সংঘের উপদেষ্টা পর্ষদের আহবায়ক নূর মোহাম্মদ বিশ্বাস নূরু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মিলন সংঘের উপদেষ্টা পর্ষদের সদস্য সচিব শাহাবুদ্দীন বিশ্বাস খোকন।

     বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র বিদ্যাপিঠের শিক্ষার্থী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডাঃ আওলিয়ার রহমান। এছাড়া বক্তব্য রাখেন- শঙ্করচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মহিউল আলম সুজন, শরীফ উদ্দীন আহম্মেদ, সাইদুর রহমান, গোলাম হোসেন, সাংবাদিক এমএম আলাউদ্দিন, আকবর আলী মালিথা, অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  আকবর আলী প্রমুখ। ইফতার পার্টিতে সঞ্চালনায় ছিলেন মিলন সংঘের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা এছাড়াও মিলন সংঘের উপদেষ্টা পর্ষদের সদস্য সহ সংঘের সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন। ইফতার শুরুর আগে সংগঠনের প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুরুজ্জামান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।