চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক ‘পদধ্বনি’ ও ইফতার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মাহে রমজানের বিদায় ও ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা নিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৬১০তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। দুই পর্বের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।
অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, লতিফা রহমান বনলতা, মো: আনছার আলী, শহিদুল ইসলাম, আবু নাসিফ খলিল, সার্থক আলিম, তাঈহান, লাবিবা আস সাদিয়া রিমি, সুমন মালিক, হারুন অর রশিদ। চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি করেন অ্যাডভোকেট বজলুর রহমান ও আকিব তৌফিক চৌধুরী।
পঠিত লেখা ও সাহিত্য নিয়ে আলোচনা করেন অধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, ইকবাল আতাহার তাজ, মো: তৌহিদ হোসেন, রাজিব আহমেদ, শেখ সেলিম,  আবু নাসিফ খলিল, অ্যাডভোকেট বজলুর রহমান, মো: শাহজাহান আলী।
আসরে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো: রফিকুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, গোলাম কবীর মুকুল, হুমায়ুন কবীর, মর্জিনা খাতুন, মোজাম্মেল হক, মো: আলাউদ্দীন, মো: শাহজাহান আলী, আব্বাস উদ্দিন, মো: মাজিদুল ইসলাম, মো: নাজিম উদ্দিন, আবু বকর সিদ্দিকী। সাহিত্য আসরে কবি শেখ পিন্টু তার সম্পাদিত সাহিত্য সংকলন শব্দসারি উপস্থিত কবি সাহিত্যিকদের মাঝে বিতরণ করেন।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য শেষে ইফতার আয়োজনের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৬১০তম পর্বের সমাপ্তি ঘটে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।