স্টাফ রিপোর্টার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান ওল্টুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা বিএনপি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকা এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুর্ণ করার অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় ও জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত এই দুই নেতাকে তাৎক্ষণিকভাবে দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে দলের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক থাকবে না।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান শরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দামুড়হুদার মনির ও আলমডাঙ্গার ওল্টুকে বিএনপি থেকে সাময়িক বহিষ্কার



