তিতুদহ ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়। সোমবার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর পশ্চিম থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি মুন্না রহমান এবং সেক্রেটারি শাকিল মিয়া। ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিতুদহ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাফায়েত হাসান।
অনুষ্ঠানে স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ছাত্র ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।