স্বপ্ন সোপান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন সোপান তরুণদের নিয়ে নানা সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতোমধ্যেই স্থানীয়ভাবে একটি পরিচিত নাম হয়ে উঠেছে। গ্রামের সীমানা ছাড়িয়ে পুরো ইউনিয়ন জুড়ে সমাজসেবামূলক উদ্যোগে সংগঠনটির সক্রিয় ভূমিকা তরুণদের মাঝে সৃষ্টি করেছে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ। সেই ধারাবাহিকতায় গতকাল সোমবার সংগঠনটি ইফতার মাহফিলের আয়োজন করে। বড়শলুয়া নিউ মডেল ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দুই শতাধিক তরুণ স্বেচ্ছাসেবক ও সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. কনক রেজা অংকন। সদস্য নাজমুল, তানছির, সোহেল, জনি, জাভেদ, অন্তর, লাহাব, মুস্তাক, আরাফাত, রনিসহ অনেকেই।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।