আলমডাঙ্গায় প্রেসক্রিপশন পয়েন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় প্রেসক্রিপশন পয়েন্টের সৌজন্যে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা লাইলা কনভেনশন হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মানবাধিকার কর্মী খাইরুল ইসলামের সঞ্চালনায় এবং আলহাজ ডা. লিয়াকত আলীর সভাপতিত্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. রওশন আরা, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ, সেক্রেটারি প্রভাষক খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, এপেক্স কোম্পানির আরএসএম আব্দুল জব্বার, ইথিক্যাল ফার্মার ম্যানেজার আরজু, ওরিয়ন ফার্মার ম্যানেজার শফিকুল ইসলামসহ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর প্রতিনিধিগণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফরিদুল ইসলাম। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন আরিফ হোসেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।