চুয়াডাঙ্গায় উদ্ধারকৃত ২৮টি মোবাইল ও প্রতারণার টাকা মালিকদের ফেরত দিলো জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ২৮টি স্মার্টফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হাতিয়ে নেওয়া ১ লাখ ১৯ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল  সোমবার  দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী ভুক্তভোগীদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
জেলা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানো এবং বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে সাধারণ মানুষ অসংখ্য অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব হারিয়ে যাওয়া ফোন এবং প্রতারণা চক্রের হাতে চলে যাওয়া ১ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে সাইবার অপরাধের হারও বাড়ছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা ও প্রযুক্তিগত অপরাধ দমনে সর্বদা তৎপর। আমরা চাই মানুষ যেন নির্ভয়ে প্রযুক্তি ব্যবহার করতে পারে।
তিনি আরও বলেন, “লমোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের ক্ষেত্রে পিন (চওঘ) বা ওটিপি (ঙঞচ) কারো সাথে শেয়ার করা যাবে না। কোনো ধরনের প্রতারণার শিকার হলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ থানা অথবা জেলা পুলিশের সাইবার সেলে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করছি।
হারানো মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ও পুলিশের প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমান এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দোহাসহ পদস্থ পুলিশ কর্মকর্তাবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।