কেডিকে ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কেডিকে প্রতিনিধি
কেডিকে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যার আগে কাশিপুর মাঠপাড়া ৬নং ওয়ার্ড প্রাইমারি স্কুল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের  আয়োজন করেন যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবদল কর্মী আবু সামা টোকন। তিনি বলেন, আমরা বিএনপি পরিবার মর্মাহত যে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে পারিনি। তাই আগামী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে যোগ্যতার ভিত্তিতে সবাইকে একসাথে কাজ করে এলাকার মানুষের আস্থা অর্জন করতে হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার, সহ-সভাপতি টিপু সুলতান ও বজলুর রহমান টুটু, সাধারণ সম্পাদক রফিউল আলিম, জেলা যুবদলের সহ-সভাপতি তানভীর হোসেন রাজিব, যুবদলের আবু সামা টোকন, শামীম হোসেন, ইয়ামিন, অ্যাডভোকেট শাওন, ওয়ার্ড বিএনপির সভাপতি মশিউর রহমান, শাহাদাত, আঃ হান্নান মন্ডল, আঃ শুকুর আলী, কাইদার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মিলন শাহ, মজিবুর রহমান, আমির হোসেন, কুদ্দুস মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজু আহমেদ, ফারুক হোসেন, সাব্বির আহমেদ, সাইফুল ইসলাম, রুবেলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন রাশেদুল ইসলাম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।