হাসাদাহ ইউনিয়নে জামায়াতে ইফতার ও গণসংবর্ধনায় এমপি রুহুল আমিন

জীবননগর অফিস
চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন বলেছেন, চুয়াডাঙ্গা জেলার কোথাও আর হাট-ঘাট নিলামে দেওয়া হবে না। নিলামের অর্থ সরাসরি সরকারি তহবিলে জমা হবে।
তিনি আরো বলেন, আমি জনগণের জন্য এমপি হয়েছি। জনগণের আমানত যেন জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারি—সেজন্য সবার কাছে দোয়া চাই। আমাদের জান-মাল, যাকাত-ফিতরা—সবকিছুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমার কাছে আসতে কোনো নেতাকে ধরতে হবে না। আমি সাধারণ মানুষের এমপি হতে চাই এবং সবাইকে সঙ্গে নিয়ে সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।
গতকাল রবিবার হাসাদাহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রুহুল আমিনকে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। হাসাদাহ ইউনিয়ন আমীর আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন, মাওলানা ইসরাইল হোসেন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর বিল্লাল হোসেন, সাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারি মাফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা আইটি সম্পাদক হারুনুর রশীদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন এবং শ্রমিক কল্যাণের সভাপতি কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি লাল্টু মিয়া।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।