স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামের ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫ টার দিকে রংপুর প্রাইমারী স্কুল মাঠে খাদিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের পক্ষ থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বেল্টু। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা সহ সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল, প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আমি আগে যেমন আপনাদের ভাই ছিলাম এখনো সেই ভাই হিসেবেই থাকতে চাই। আমাকে যে রাষ্ট্রীয় সম্মান দিয়েছেন তার জন্য আমি চির কৃতজ্ঞ। যা আমি কখনো ভুলতে পারব না। জীবন দিয়ে হলেও আপনাদের ভালোবাসা ধরে রাখবো।
আমি আপনাদের নেতা নই আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আমি চুয়াডাঙ্গা বাসির জন্য আমার সকল উত্তম চেষ্টা উজার করে দেবো ইনশাআল্লাহ। আমার নির্বাচনী এলাকায় কোন রকম অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি ঠাই দেবো না। সবাইকে নিয়ে একসাথে কাজ করে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করবো। তিনি উপস্থিত নেতাকর্মীদের বলেন এলাকায় যত রাস্তাঘাট অবহেলিত আছে তালিকা করে আমার অফিসের জমা দিবেন। আমি তার যথাযথ ব্যবস্থা নেবো। সকলে মিলে মিশে কাজ করে আমাদের এলাকার উন্নয়ন করতে হবে। আমি আমার নির্বাচনী এলাকায় ন্যায় ও ইনসাফের রাজনীতি করতে চাই। সুস্থ রাজনীতি করতে হবে। অন্যের হক আমানত বুঝিয়ে দিতে হবে। সরকারি সম্পদকে নিজের মনে করা যাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জি এ সাংগঠনিক থানা আমির মোহাম্মদ আব্বাস উদ্দিন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি মোহাম্মদ মাসুম বিল্লাহ, চিৎলা ইউনিয়ন জামাতে আমির মোঃ নিজাম উদ্দিন, আলমডাঙ্গা থানা জিএ শাখার সহ সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, খাদিমপুর ইউনিয়ন জামাত ইসলামী বাইতুল মাল সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী খাদিমপুর ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ড সভাপতি কামরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, ইউনিট সভাপতি নুর মোহাম্মদ টিকাইল, জামাত নেতা মিকাইল হোসেন।
আরো উপস্থিত ছিলেন খাদিমপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার আরাফাত হোসেন, মতিয়ার, রতন আলী,ফারুক হোসেন, তরিকুল ইসলাম, শাকিব আলী, আসাদুল হক, সুমন মিয়া, রাফিসহ খাদিমপুর ইউনিয়নের নেতাকর্মী এবং রংপুর গ্রামের গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন খাদিমপুর ইউনিয়ন আমায়াতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ জিল্লুর রহমান। এর আগে গাংনী ও খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কৃতজ্ঞতা প্রকাশ অসুস্থদের খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন গাংনী ও খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলমডাঙ্গার রংপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে এমপি মাসুদ পারভেজ রাসেল



