হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গার সদর নেহালপুর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নেহালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী হাফেজ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর পশ্চিম থানা শাখার সভাপতি মোঃ মুন্না রহমান, সেক্রেটারী শাকিল মিয়া। ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় নেহালপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি জিহাদ হাসানের সভাপত্বিতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ছাত্রজীবন থেকেই কুরআন সুন্নাহের আলোকে জীবন গড়ে তুলতে হবে। পবিত্র রমজান মাস থেকে শিক্ষা নিয়ে বছরের বাকী সময়গুলোতে আত্ম উন্নয়নে কাজ করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ণ যুব জামায়াতের সভাপতি সোহেল রানা, সেক্রেটারী আব্দুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশন নেতা আব্দুস সামাদ, নেহালপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারী রাকিবুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক শাহিন আলম প্রমুখ।
নেহালপুর ইউনিয়ন ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত



