স্টাফ রিপোর্টার
জেলা এনসিটিএফ চুয়াডাঙ্গার আয়োজনে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ, ইসলামিক গান, কোরআন তিলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। পবিত্র রমজান মাসের ১৬ই রমজান, গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এস. এ. সাদিক বিন রহমান। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত পথশিশুদের অংশগ্রহণে ইসলামিক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত বিচারকবৃন্দ প্রতিযোগীদের মূল্যায়ন করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরবর্তীতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ পার্ক ইনচার্জ সাব-ইনস্পেক্টর এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ সুপার জনাব মনিরুল ইসলাম। স্বেচ্ছাসেবকদের এই ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে উৎসাহিত করতে জেলা পুলিশ চুয়াডাঙ্গার পক্ষ থেকে শিশুদের মাঝে ইসলামিক বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য সংগঠনটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ



