জীবননগর অফিস
সাহিত্য অনুরাগী, পৃষ্ঠপোষক প্রয়াত দরুদ আলী মাস্টারের স্মরণ সভা বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ জীবননগর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় কোর্ট পাড়ার বর্তমান কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভা শেষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান শামসুল আলম। স্মরণ সভায় দরুদ আলীর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোয়াইব হোসেন, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ জীবননগর উপজেলা শাখার সভাপতি আশরাফুন নাহার শোভা, দামুড়হুদা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, দর্শনা সাহিত্য পরিষদের আহবায়ক মুরসিদ আলম, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ জীবননগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুনু, অবসর প্রাপ্ত শিক্ষক সুজাউল হক, প্রয়াত দরুদ আলীর কন্যা তাসনুভা সামাররুখ নৈঋত। উপস্থিত ছিলেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন, অ্যাড. আশিকুর রহমান রাজ, সাংবাদিক তারিকুর রহমান, রকিবুজ্জামান, টিপু সুলতান, মোস্তাফিজুর রহমান, কবি শফিকুল ইসলাম রাজু, কবির আল চপল, রানা হামিদ, হারুন অর রশিদ, রাজিম হোসেন, মোবাশ্বিও হোসেন, নাজমুল সবুর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হারুন অর রশিদ।
জীবননগরে প্রয়াত দরুদ আলী মাস্টারের স্মরণ সভা অনুষ্ঠিত



