মুজিবনগরে প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে গ্রামের নাওগাড়া মাঠে ভনা কামড়ির ধানখেত থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে মাদক সদৃশ বস্তু, কয়েকটি মোবাইল নম্বর ও ওষুধ উদ্ধার করা হয়।
জানা গেছে, গতকাল শুক্রবার সকালে দারিয়াপুর গ্রামের সীমান্ত সংলগ্ন নাওগাড়া মাঠে স্থানীয় চাষীরা ভনা কামড়ির ধানখেত মরদেহটি পড়ে থাকতে দেখে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এদিকে ধানখেত পড়ে থাকা মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাঠে কাজ করতে আসা কৃষকরা জানান, সকালে মাঠে কাজ করতে এসে জানতে পারেন ভনা কামড়ির ধানখেতে একটি মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান মধ্যবয়সী একজন পুরুষ প্রায় হাটু সমান পানিতে মরে পড়ে আছে। তার ঠিক পাশেই মাছ ধরার বিত্তির উপরে কয়েক টুকরো কাগজ সাজিয়ে রাখা আছে। কাগজগুলোতে মাদক সদৃশ্য বস্ত, মোবাইল নম্বর এবং ওষুধ ছিল। পরে এক ব্যক্তির মাধ্যমে ৯৯৯ ফোন দিয়ে মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে অবগত করা হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মাঠের সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ধানখেতে মরদেহ পড়ে থাকা এবং তার পাশ থেকে উদ্ধার হওয়া মাদক সদৃশ বস্তু ও কয়েকটি মোবাইল নাম্বার সাজিয়ে রাখার ঘটনাটি হত্যাকাণ্ড না অন্য ঘটনা তা নিয়ে নানা আলোচনার জন্ম দিয়েছে সাধারণ মানুষের মাঝে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মুজিবনগরে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার



