আলমডাঙ্গায় ইফতার মাহফিলে এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা ব্যায়ামাগার ও ঐশীকা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার  বিকাল ৫টার দিকে আলমডাঙ্গা দারুস সালাম চত্বরে ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
প ্রধান অতিথি অ্যাড. রাসেল  এমপি বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই বরকতময় মাসেই মহান আল্লাহ তাআলা মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন। কুরআন এমন এক মহাগ্রন্থ যা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রদান করে এবং সত্য ও মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করে দেয়। রমজানের সিয়াম কেবল ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয়; বরং এটি আত্মসংযম, তাকওয়া ও নৈতিকতার এক মহান প্রশিক্ষণ। রোজা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, অন্যায় ও অবিচার থেকে দূরে থাকতে শেখায় এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মানসিকতা গড়ে তোলে। রমজানের শিক্ষা যদি ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করা যায়, তবে দুর্নীতি, অনিয়ম ও অবিচার থেকে মুক্ত একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।
আলমডাঙ্গা ব্যায়ামাগারের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন চুয়াডাঙ্গার মানুষের মৌলিক চাহিদা পূরণে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা প্রয়োজন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ডঃ আবু হেনা মোস্তফা কামাল। জেলা জামায়াতের যুব বিষয়ক সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জল, জামাত নেতা হাফিজুর রহমান, এম এস জোহা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী খান, সাবেক প্রধান শিক্ষক মনিরুজ্জামান। ব্যায়ামাগারের অন্যতম সদস্য আব্দুর রশিদ মঞ্জুর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যায়ামাগারের অন্যতম সদস্য সুলতানুল আরেফিন তাইফ, শরিফুল ইসলাম পিন্টু, কামরুজ্জামান বকুল, সাদ্দাম খান, ডাক্তার মতিয়ার রহমানসহ ব্যায়ামাগারের সকল সদস্য বৃন্দ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল মোত্তালিব। পরে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


অন্যদিকে আলমডাঙ্গা বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে ইফতার ও  দোয়ার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী ঐক্য পরিষদ বেলগাছির আয়োজনে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে ও  শামীম কবিরের পরিচালনায় প্রধান ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন,  যারা প্রবাসে  থাকেন আমি মনে করি  তারা সেখানে অনেক কষ্ট  করেন। আমাদের দেশের  প্রবাসী  যুবকরা শুধু নিজেকে নিয়েই ভাবে না, দেশকে নিয়ে ভাবে, দেশের মানুষকে নিয়ে ভাবে। তারা বিদেশে থেকেও আমাদের দেশের জন্য সাধ্যমত সহযোগিতা করে আসছে এটা বাংলাদেশের আশার দিক। আমরা যদি আমাদের দেশের দুঃখী মানুষদের  মুখে হাসি ফুটাতে পারি দিন শেষে আমাদের দেশেরই দুখী মানুষরাই হাসবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা  জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  উপ-পরিচালক রফিকুল ইসলাম, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রায়হান উদ্দিন, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির সফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন আমীর আমান উদ্দিনসহ অনেকেই।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।