দামুড়হুদা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের ওরা বন্ধু সংঘ’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকাল সাড়ে ৩ টার দিকে দামুড়হুদা সদরে অবস্থিত লেখাপড়া কোচিং সেন্টার প্রঙ্গণে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন,”ওরা বন্ধু সংঘ”পরিবারের ছোট্ট শিশু তাহমিদ মুশফিক মাহির।
সাংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক হাজী.আব্দুল কাদির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি শুভ উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন।
এসময় তিনি বলেন,ওরা বন্ধু সংঘ প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজ উন্নয়নে সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন বলে জেনেছি।এই সাংগঠনের মহতি উদ্যোগগুলো আমাদের সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করে, ঠিক তেমনিভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর মুখে হাসি ফোটাতেও সাহায্য করে বলে আমি বিশ্বাস করি। তাদের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
“ওরা বন্ধু সংঘ’র উপদেষ্টা,সাংবাদিক সমিতি দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান কাজল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঔষধ ব্যবসায় মাকসুদ রহমান রতন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাংবাদিক জহরুল ইসলাম, শেখ হাতেম।উপস্থিত ছিলেন,সাংগঠনের সহ-সভাপতি আসলাম মিয়া, সদস্য রবিউল আউয়াল প্রমুখ ।
অনুষ্ঠানে শতাধিক বিধবা,ভ্যানচালক,অসহায় নিম্ন আয়ের প্রায় শতাধিক নারী-পুরুষের মধ্যে
সেমাই,সুজি,চিনি,দুধ, লবন,সাবান,শ্যম্পু,জিড়া,
,মসলা,তেজপাতা,ডালডা,আলু ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ পূর্বে ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা জানান,ওরা বন্ধু সংঘ’র এমন উদ্যোগ আমাদের জন্য ভালোবাসার ও কল্যাণকর।সত্যিকার অর্থে এমন মানবিক উদ্দ্যোগ আমাদের ঈদের আনন্দ বাড়িয়ে দেয়।
মগ্র অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন, সংগঠনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, প্রেসক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ।



