চুয়াডাঙ্গার কেদারগঞ্জপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম মিনু আর নেই  

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা কেদারগঞ্জপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম মিনু আর নেই। গতকাল শুক্রবার দুপুরে ফিরোজ রোডে নিজ বাড়িতে কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর।
মৃত্যুকালে সাইফুল ইসলাম স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতী-নাতনী ও  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার আল আামিন, রাজীব হাসান কচি, সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ব্যবসায়ী হাজী নাসির উদ্দিন, কুদ্দুস মহলদার ও সাবেক কাউন্সিলর মহলদার ইমরানসহ আরো অনেকে গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুম সাইফুল ইসলাম মিনু কেদারগঞ্জের মরহুম ব্যবসায়ী হাজী মওলা বকশের মেজো ছেলে এবং সাংবাদিক  ও অ্যাডভোটে রফিকুল ইসলামের ভাই।  তিনি দীর্ঘ কয়েক বছর কিডনি রোগে  আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত ১০টায়  কেদারগঞ্জ মসজিদে নামাজা জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাজা ও দাফনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।