স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চার পৌরসভা ও ৪১ টি ইউনিয়ন পরিষদে সরকারিভাবে বিনামূল্যে ভিজিএফ’র ১০ কেজি পরিমাণ চাল বিতরণ করা হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন হতদরিদ্র ব্যক্তিদের জন্য ৬৭ হাজার ৩২৫ টি কার্ড ও ৬৭৩ দশমিক ২৫০ মেট্রিক টন চাল বিতরণের অনুমোদন করেছেন। পৌরসভার প্রশাসক, ইউপি চেয়ারম্যান ও ইউপি প্রশাসকরা হতদরিদ্রদের মাঝে এ কার্ড বিতরণ করবেন। তবে, বিগত ঈদে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে রাজনৈতিক নেতার পরিচয়ে কিছু ব্যক্তি কার্ড জোরপূর্বক গ্রহন করেছে। ফলে, প্রকৃত হতদরিদ্ররা বঞ্চিত হয়েছে। এবার যেন তেমনটি না হয়, সেদিকে জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার চার পৌরসভায় নির্বাচিত মেয়র নেই, আছেন পৌর প্রশাসক। যারা সকলেই সরকারি কর্মকর্তা। অপরদিকে ৪১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে আছে ২৪ জন চেয়ারম্যান। এরমধ্যে ৬ জন আছেন প্যানেল চেয়ারম্যান। এরমধ্যে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ১৭ জন এবং বিএনপি সমর্থিত চেয়ারম্যান ৭ জন রয়েছেন। এছাড়া ১৭ টি ইউনিয়ন পরিষদের আছেন ১৭ জন প্রশাসক। যারা সকলেই উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা।
চুয়াডাঙ্গার চার উপজেলার জন্য ৬৭ হাজার ৩২৫ টি কার্ডে বিপরীতে ৬৭৩ দশমিক ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে চার পৌরসভার জন্য ১৫ হাজার ৪২০ টি কর্ডের বিপরীতে ১৫৪ দশমিক ২০০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় কার্ডের সংখ্যা ১৯ হাজার ৭৪ টি এবং চাল বরাদ্দের পরিমাণ ১৯০ দশমিক ৭৪০ মেট্রিক টন। আলমডাঙ্গা উপজেলায় কার্ডের সংখ্যা ২১ হাজার ৫৫ টি এবং চাল বরাদ্দের পরিমাণ ২১০ দশমিক ৫৫০ মেট্রিক। দামুড়হুদা উপজেলায় কার্ডের পরিমাণ ১৬ হাজার ৭৫০ টি এবং চাল বরাদ্দের পরিমাণ ১৬৭ দশমিক ৫০০ মেট্রিক টন। জীবননগর উপজেলায় কার্ডের সংখ্যা ১০ হাজার ৪৪৬ টি এবং চাল বরাদ্দের পরিমাণ ১০৪ দশমিক ৪৬০ মেট্রিক টন।
চুয়াডাঙ্গা পৌরসভায় কার্ডের সংখ্যা ৪ হাজার ৬২৫টি এবং চাল বরাদ্দের পরিমাণ ৪৬ দশমিক ২৫০ মেট্রিন টন। আলমডাঙ্গা পৌরসভায় কার্ডের সংখ্যা ৪ হাজার ৬২৫টি এবং চাল বরাদ্দের পরিমাণ ৪৬ দশমিক ২৫০ মেট্রিক টন। দর্শনা পৌরসভায় কার্ডের সংখ্যা ৩ হাজার ৮৫টি এবং চাল বরাদ্দের পরিমাণ ৩০ দশমিক ৮৫০ মেট্রিক টন। জীবননগর পৌরসভায় কার্ডের সংখ্যা ৩ হাজার ৮৫টি এবং চাল বরাদ্দের পরিমাণ ৩০ দশমিক ৮৫০ মেট্রিক টন।
বরাদ্দকৃত ভিজিএফ চাল ঈদুল ফিতরের পূর্বেই উত্তোলনসহ বিতরণ করার কথা রয়েছে।
চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ৬৭ হাজার ৩২৫টি কার্ডের বিপরীতে ৬৭৩ দশমিক ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ



