দামুড়হুদায় গাঁজা ও ইয়াবাসহ ৫ জন গ্রেফতার ভ্রাম্যমাণ আদালতে সকলকেই বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার
দামুড়হুদায় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে ৫ জনকে জেল-জরিমানা প্রদান করে।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলো দামুড়হুদার নাপিতখালী মাঝের পাড়া আব্দুল আজিজের ছেলে মো: আব্দুস সালাম (৪২), দামুড়হুদা খা পাড়ার আনছার আলীর ছেলে মো: কাবিল (৪০), ফকির পাড়ার দবির উদ্দিন শেখের ছেলে মো: জামাত আলী (৫৭),  মুক্তারপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো: রহিম মিয়া  (৩৫) ও গোবিন্দহুদা গ্রামের মনোহার আলীর ছেলে মো: আনারুল শেখ (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দামড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫০ গ্রাম গাঁজা ও ১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উপরোক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম  আবদুস সালাম ও কাবিলকে ৬ মাসের বিনাশ্রম করাদন্ড, জামাত আলীকে ২ মাসের বিনাশ্রম করাদন্ডে, রহিম মিয়া এবং আনারলকে  ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এবং প্রত্যেককেই ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।