স্টাফ রিপোর্টার
মহেশপুর ৫৮-বিজিবির অভিযানে বিপুল পরিমানে ভারতীয় ঔষধ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তের পৃথক ৪টি স্থানে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি জানায়, বুধবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/২-এস এর নিকট নতুন পাড়া গ্রামে অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন রাত ৯টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-এমপি এর কাছে মাইলবাড়িয়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৪/১-এস এর নিকট মাথাভাঙ্গা গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীবিহীন ২ হাজার ২শ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। একই দিন রাত ৩টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৬-আর এর কাছে পলিয়ানপুর গ্রামে হাবিলদার মোঃ কাজী আবেদ আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় আসামীবিহীন ৪ হাজার ৯৯০ পিস ভারতীয় ঔষধ।
মহেশপুর ৫৮-বিজিবির অভিযানে



