জীবননগর অফিস
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমির মো রুহুল আমিন কে নাগরিক সংবর্ধনা ও বিভিন্ন স্থানে পথসভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল তিনটায় সীমান্ত ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গোয়ালপাড়ায় নবনির্বাচিত এমপি কে সংবর্ধনা প্রদান করা হয়। পরে গোয়ালপাড়া, নতুনপাড়া, বেনীপুর বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ উন্নয়নের মূল ভিত্তি হলো সেবামূলক মনোভাব ও নৈতিকতা। জনগণের খেদমত বা সেবা করা শুধু দায়িত্ব নয়, এটি একটি মানবিক ও ধর্মীয় কর্তব্য। সমাজের প্রতিটি নাগরিক যদি নিজের অবস্থান থেকে অন্যের কল্যাণে কাজ করেন, তবে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
বর্তমান সময়ে যুবসমাজের জন্য সবচেয়ে বড় হুমকি হলো মাদকাসক্তি। মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে বিপর্যস্ত করে তোলে। তাই যুবসমাজ ও সন্তানদের মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অভিভাবকদের উচিত সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তাদের চলাফেরা ও বন্ধু নির্বাচন সম্পর্কে খোঁজ রাখা এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা। স্কুল-কলেজে সচেতনতামূলক সভা, খেলাধুলা আয়োজন করতে হবে।
অন্যদিকে, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য এক বরকতময় ও রহমতের মাস। এই মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার শিক্ষা দেয়। রোজা মানুষের ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করে। রমজানে দান-সদকা ও গরিব-দুঃখীদের সহযোগিতা করার মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার করতে হবে।
সময় আরো উপস্থিত ছিলেন জেলা তারবিয়াত সেক্রেটারি জিয়াউল হক, মানব সম্পদ উন্নয়নের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, মজলিসুল মুফাসসিরিন এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, তালিমুল কুরআন এর সভাপতি মাওলানা মহিউদ্দিন,জীবননগর উপজেলার আমির মাও:সাজেদুর রহমান রহমান,সেক্রেটারি মাহফুজুর রহমান, মাওলানা আবু বকর, সীমান্ত ইউনিয়ন আমির আব্দুল ওয়াহিদ সহ সীমান্ত ইউনিয়ন জামায়াতের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জীবননগর সীমান্ত ইউনিয়নে নাগরিক সংবর্ধনা ও পথসভায় এমপি রুহুল আমিন



