রকিবুজ্জামান /টিপু সুলতান, জীবননগর
আরইবি অনুমোদিত ইলেকট্রিশিয়ান কমিটি গঠন। আজ শনিবার দুপুর ১২ টার দিকে উথলি সানমুন পার্কে কার্পাসডাঙ্গা, দর্শনা, জীবননগরসহ কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক আখতারুজ্জামান। এ সভায় সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম। এই কমিটি গঠনে সকলের সম্মতিক্রমে কার্পাসডাঙ্গা ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি শুকুর আলি, সেক্রেটারি হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ হাসান আলী, আর সাংগঠনিক সম্পাদক আব্দুল হক।
দর্শনা ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি খবির উদ্দিন, সেক্রেটারি আব্দুল আলিম, কোষাধ্যক্ষ মাসুম রেজা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
জীবননগর ইলেক্ট্রিশিয়ান সমিতির সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক শেফাউল ইসলাম রতন, কোষাধক্ষ তরিকুল ইসলাম রতন, নির্বাহী সদস্য সাইদুর রহমান আরিফ, রকিবুজ্জামান, মহাসিন, বিল্লাল হোসেন, সালাউদ্দিন, বাবুল আক্তার, ইব্রাহিম। এই কমিটি গঠনে সঞ্চালনায় ছিলেন ইসহাক আলী।



