স্টাফ রিপোর্টার
সম্মানিত চুয়াডাঙ্গা-১ আসনের সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমাদের এলাকার একজন সম্মানিত নাগরিক গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। অত্যন্ত কঠিন এই দীর্ঘ সময়ে তাঁর পরিবারের সদস্যদের মানসিক অবস্থা এবং আপনাদের উদ্বেগ আমি গভীরভাবে উপলব্ধি করছি। আমিও আপনাদের সাথে সমভাবে ব্যথিত। আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। ইতোমধ্যে জেলার পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ তৎপর ও জরুরি উদ্ধার অভিযান চালানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ভিক্টিমের পরিবারের সাথে স্থানীয় নেতৃবৃন্দ নিয়মিত খোঁজ খবর রাখছেন।
নিরাপত্তা একজন নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার একটি মৌলিক অধিকার। আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। আমি সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি এবং তাকে দ্রুত সুস্থ অবস্থায় খুঁজে বের করার জন্য জোর তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছি।
আমার বিশেষ অনুরোধ: ১। এই স্পর্শকাতর সময়ে কোনো ধরণের বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। এতে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। ২। নিখোঁজ ব্যক্তির পরিবারের এই কঠিন সময়ে আমরা সবাই তাদের পাশে আছি। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে তা অবিলম্বে নিকটস্থ থানাকে অবহিত করুন। মহান আল্লাহর ওপর ভরসা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছি। মাসুদ পারভেজ রাসেল, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১।
নিখোঁজ নাগরিকের সন্ধানে আমাদের অঙ্গীকার এবং জননিরাপত্তা প্রসঙ্গে চুয়াডাঙ্গা-১ আসনের এমপির ফেসবুক পোষ্ট



