স্টাফ রিপোর্টার
গুরুতর আহত জীবননগর বাঁকা ইউনিয়ন আমীর মফিজুর রহমানকে দেখতে গেলেন গেলেন জামায়াত আমীর ডাক্তার শফিকুর রহমান। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা কাকরাইলের অরোরা হাসপাতালে দেখতে যান ডা. শফিকুর রহমান এমপি। এ সময় তার সাথে ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকার পল্টন থানা আমীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
জেলা জামায়াত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে রড, চাইনিজ কুড়াল ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মীর ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। হামলায় বাঁকা ইউনিয়ন আমীর মোঃ মফিজুর রহমানের বড় ভাই মোঃ হাফিজুর রহমান শহীদ হন। এছাড়াও বাঁকা ইউনিয়ন আমীরসহ আরও তিনজন গুরুতর আহত হলে তাদের প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারপর যশোর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় রেফার করা হয়।
বর্তমানে ঢাকার কাকরাইলের অরোরা হাসপাতালে বাঁকা ইউনিয়ন আমীর মোঃ মফিজুর রহমান আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে গিয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখা করে রোগীর খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এ সময় নেতৃবৃন্দ এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি নিহত মোঃ হাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
গুরুতর আহত মফিজুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াত আমীর ডাক্তার শফিকুর রহমান



