অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ জন আটক জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও ইমিটেশন উদ্ধার  

স্টাফ রিপোর্টার
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এদের মধ্যে ৩ জন নারী ও ১ জন শিশু রয়েছে। এছাড়াও পৃথক আরো ৩টি অভিযান চালিয়ে ভারতীয় ভায়াগ্রা, ঔষধ ও ইমিটেশন সামগ্রী উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  
৫৮-বিজিবি জানায়, গতকাল রবিবার সকাল ৬টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭২-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ২৯২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন সকাল ৯টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/৩-এস এর কাছে সিংনগর হালদারপাড়া গ্রামের চোরাচালন বিরোধী অভিযান চালিয়ে ৬৪ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। এর আগে রাত সাড়ে ১২টার দিকে লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৩৭-আর এর কাছে নয়াপাড়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ইমিটেশনের কসমেটিক্স, চুড়ি, কানের দুল, চেইন উদ্ধার করা হয়।
অপরদিকে সকাল ৯টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৫-আর এর নিকট খোশালপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারত যাওয়ার চেষ্টাকালে ৪ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।