সাংবাদিকদের সম্মানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সম্মানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জমকালো আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে সাংবাদিকদের স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। ইফতারি শুরুর আগে সাংবাদিকদের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে সাংবাদিকদের ভূমিকার ভুয়সি প্রশংসা করেন জেলা প্রশাসক মাহমুদ কামাল হোসেন।
দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম-পরিচালক শামুসল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক হুসাইন মালিক, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মানিক আকবর, সাংবাদিক ইসলাম রকিব, পলাশ উদ্দীন, খাইরুল ইসলাম, জামান আকতার, মাহফুজ মামুন, আলমগীর কবির শিপলু, রুবাইত বিন আজাদ সুস্থির, শামসুজ্জোহা রানাসহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও আমন্ত্রিত চুয়াডাঙ্গা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দোয়া ও ইফতার মাহফিলটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেট জামে মসজিদের ইমাম ক্বারী কবীর আহম্মেদ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।