স্টাফ রিপোর্টার
মানবিক ফাউন্ডেশন ও জনপ্রিয় ফেসবুক গ্রুপ “প্রিয় শহর চুয়াডাঙ্গা” এর উদ্যোগে গতকাল শনিবার চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন প্রান্তে অসহায়, খেটে খাওয়া রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। শহরের বিভিন্ন অলি-গলি ঘুরে ঘুরে অসহায় দরিদ্র রোজাদারদের হাতে ইফতারি তুলেদেন এ গ্রুপের সদস্যরা। এর পর ইফতারী ঠিক আধাঘন্টা পূর্বে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সমবেত হন গ্রুপের সকল সদস্যগন। সেখানে আমন্ত্রিত কিছু সমাজ সেবকদের সঙ্গে নিয়ে ইফতারী করা হয়। এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন, মডারেটর এবং সম্মানিত সদস্যরা। গ্রুপের প্রধান এডমিন যুবরাজ খান রিমন বলেন, ইফতারি তুলে দিতে পারায় অসহায় ও দুস্থ মানুষের মুখে যে হাসিটা ফুটেছিল, সেটা সত্যিই আনন্দদায়ক এবং মন ছুঁয়ে যাওয়ার মতো মুহূর্ত ছিল।
উল্লেখ্য ইফতারি অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন গ্রুপের প্রধান এডমিন যুবরাজ সহ তার আত্মীয়-স্বজন এবং গ্রুপের সম্মানিত এডমিন, মডারেটর ও সদস্যরা। উদ্যোগকারীরা জানান, দেশের উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে মানবিক কার্যক্রমে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টা ভবিষ্যতে আরও বড় ও কার্যকর উদ্যোগে রূপান্তরিত হবে। যাতে সমাজে আরও সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি পাবে।
উপস্থিত ছিলেন গ্রুপের সভাপতি মোহাম্মদ মামুন খান, অর্থ সম্পাদক রিঙ্কু, বোরহান, আব্দুল্লাহ, সুমন, রাসেল, মুরসালিন ইব্রাহিম, আপিল, আশিক, রাকিম প্রমুখ।
মানবিক ফাউন্ডেশন ও প্রিয় শহর চুয়াডাঙ্গার উদ্যোগে ইফতার বিতরণ



