আলমডাঙ্গায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার  আলমডাঙ্গা শহরের লাইলা কনভেনশন হলে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. লিয়াকত আলী, বণিক সমিতির সভাপতি আরেফিন মিলন ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন। আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। সংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, সেক্রেটারি রুনু খন্দকার এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সঞ্জু আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সভাপতি মাহের আলী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আল আমিন হোসেন বলেন, মানবাধিকার রক্ষা ও আর্তমানবতার সেবায় আমাদের এই সংগঠন সর্বদা সচেষ্ট। পবিত্র রমজান মাসে এতিমদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি ইকবাল হোসেন মিয়া তার বক্তব্যে বলেন, সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীদের ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন সমাজের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।
দোয়ার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী সাইদুল ইসলাম, মামুন, রাসেল, চঞ্চল, মানোয়ার মাস্টার, মোস্তাফিজুর রহমান, জাহিদুল, সুরভী, শরিফা, নাহিদা, মিলন ও শামীমসহ অনেকে। ইফতার মাহফিলের বিশেষ অংশ হিসেবে সংস্থার পক্ষ থেকে পৌর এতিমখানার শিশুদের মাঝে ইফতারি বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংস্থার সদস্য হাফেজ গোলাম রাব্বি। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংগঠনের কর্মীরা একসাথে ইফতারে অংশ নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।