দর্শনার ঝাঝরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক -১

স্টাফ রিপোর্টার
দর্শনা ঝাঝরী বসতিপাড়ায় অভিযান  চালিয়ে ৫০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে  ঝাঝরী গ্রামের মোঃ আব্বাস আলীকে (৫৫) আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আশরাফুল ইসলাম,  এসআই সৌমিত্র সাহা, এএসআই মোঃ রজিবুল হক, এএসআই রমেন সরকার ও  এএসআই মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ  দর্শনা থানার ঝাঝরী বসতিপাড়া গ্রামস্থ ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় ঝাঝরী বসতিপাড়া গ্রামের রজব আলীর ছেলে আব্বাস আলীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।