আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা মাসিক ‘উপাসনা’র অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির অফিস উদ্বোধন করেন সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টু। মোসিক ‘উপাসনা’ পত্রিকার উপদেষ্টা ও রূপসী বাংলা নাট্যদলের সভাপতি মোহাম্মদ ওয়াজেশ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি ওমর আলী মাস্টার, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুনু খন্দকার এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ফাইম ফাইসাল। মাসিক ‘উপাসনা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেফাজ্জেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কবি গোলাম রহমান চৌধুরী, কবি মহসিনুজ্জামান চাঁদ, কবি সিদ্দিকুর রহমান, কবি হাবিবুর রহমানসহ স্থানীয় সাহিত্য প্রেমীরা।
বক্তারা বলেন, সাহিত্যচর্চা মানুষের মনন, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় কবি, সাহিত্যিক ও লেখকদের প্রতিভা বিকাশ এবং নতুন লেখকদের সৃজনশীলতা তুলে ধরতে সাহিত্য পত্রিকার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাসিক ‘উপাসনা’ পত্রিকা নিয়মিত প্রকাশের মাধ্যমে আলমডাঙ্গার সাহিত্য-সংস্কৃতির বিকাশে ইতিবাচক অবদান রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আলমডাঙ্গায় মাসিক ‘উপাসনা’ পত্রিকার অফিস উদ্বোধন



