মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ জন আটক, মদ ও কীটনাশক উদ্ধার

স্টাফ রির্পোটার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ জন বাংলাদেশী নাগিরকে আটক করা হয়েছে। এছাড়াও পৃথক আরো ৩ টি অভিযানে আসামীবিহীন মদ ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি এসব অবৈধ পারাপারকারী ও চোরাচালনা পণ্য আটক করে।
৫৮-বিজিবির সহকারী পচিালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে মহেশপুর উপজেলার লড়াইঘাট বিওপির সীমান্ত পিলার-৬০/১৪১-আর এর নিকট লড়াইঘাট গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই দিন সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/২-এস এর নিকট হরিহরনগর গ্রামে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
এদিকে গতকাল রাত আড়াইটার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৭/৫-এস এর কাছে গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ১০০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
অপরদিকে গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৬-আর এর কাছে মাতলায়হাটি গ্রামে হাবিলদার মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।