স্টাফ রিপোর্টার
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় ২ বাংলাদেশীকে আটক করেছে। গতকাল রবিবার ভারত সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে ১ জন শিশু ও ১ জন নারী। এছাড়াও পৃথক আরো দুটি অভিযানে ভারতীয় মদ উদ্ধার করা হয়।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, শনিবার রাত ৯ টার দিকে জীবননগর উপজেলা উথলী বিওপি’র সীমান্ত পিলার-৬৯-এমপি এর নিকট ধোপাখালী মাঠপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে৷ এ সময় আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এদিকে গতকাল রবিবার রাত সাড়ে ৩টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর এর কাছে খোশালপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা।
অপরদিকে গতকাল রবিবার সকাল ১০ টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৬-আর এর কাছে পিপুলবাড়িয়া গ্রামে হাবিলদার মোঃ আব্দুল আজিজ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ২ বাংলাদেশী আটক, মদ উদ্ধার



