অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ১৩বাংলাদেশী নাগরিক আটক, মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার

অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ১৩বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। দুই দিনে বিজিবি পৃথক ৫টি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেওয়া ৪ জন ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৯ জন নারী-পুরুষকে আটক করা হয়। এছাড়াও শনিবার বিকালে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

                ৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাঘাডাংগা বিওপি’র ৬০ নং মেইন পিলার ও ৩৩ নং সাব পিলারের কাছে  বাঘাডাংগা গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার ফেরদৌস আলী মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১ জন (নারী) বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। গতকাল রবিবার বেলা দেড়টার দিকে বাঘাডাংগা বিওপি’র ৬০ নং মেইন পিলার ও ৩৩ নং সাব পিলারের কাছে  সলেমানপুর গ্রামের মাঠের মধ্যে হতে নায়েক মোঃ শহীদুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময়  অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময়  ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন সকাল ৯টার দিকে বাঘাডাংগা বিওপি’র ৬০ নং মেইন পিলার ও ৩৩ নং সাব পিলারের কাছে  বাঘাডাংগা গ্রামের মাঠের মধ্যে হতে নায়েক মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে ২ জন  বাংলাদেশী নাগরিকদেরকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। একই সময়ে পলিয়ানপুর ৬০ নং মেইন পিলার ও ২৩ নং সাব পিলারের কাছে  কাজিরবেড় ইউপি’র পলিয়ানপুর গ্রামের পশ্চিমপাড়া মাজারের পাশে হতে হাবিলদার সিকদার ইউনুস এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময়  ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ কামাল হোসেন (৩৩) ও আরিফুল ইসলাম (২০)। এরা সাতক্ষীরা জেলার বাসিন্দা। গতকাল বেলা ১১টার দিকে বাঘাডাংগা বিওপি’র ৬০ নং মেইন পিলার ও ৪১ নং সাব পিলারের কাছে  বাঘাডাঙ্গা গ্রামের মসজিদের সামনে হতে  নায়েক মোঃ শহীদুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময়  অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে সময় ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ৩ জন ও ৩ জন নারী। আটক পুরুষ সদস্যরা হলো হাফিজুল মোল্লা (২২), মিরাজুল মীর (৪১) ও মিজানুর রহমান (৫২)। এরা বাগেরহাট , নড়াইল ও যশোর জেলার বাসিন্দা।   আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।